• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

“ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি, সন্দ্বীপকে উন্নয়নে বদলাতে চাই”- অধ্যাপক আমজাদ হোসাইন

/ ১৩২
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 15 at 7.09.40 PM

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, রাজনীতি হবে জনগণের খেদমতের জন্য, ক্ষমতার জন্য নয়। তিনি বলেন, “ক্ষমতার ভাগীদার হতে আমি আসিনি, এসেছি আপনাদের নিত্যদিনের সাথী হতে।”

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এনাম নাহার মোড়ে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি। বক্তব্যে তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি না—লোভনীয় কথায় ফাঁকি দিতে আসিনি। আমি শুধু প্রতিশ্রুতি নয়, আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। সত্যের পক্ষে কথা বলব, মানুষের জন্য কাজ করব—এটাই আমার রাজনীতি।”

অধ্যাপক আমজাদ সন্দ্বীপের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে বলেন, নদীভাঙন, অনিরাপদ নৌযাতায়াত, শিক্ষার ঘাটতি, কর্মসংস্থানের অভাব ও দুর্বল স্বাস্থ্যসেবার কারণে মানুষ ভোগান্তিতে আছে। কিন্তু সমাধানে কার্যকর পদক্ষেপ নেই। তিনি প্রতিশ্রুতি দেন, এসব সমস্যার সমাধানে তিনি উদ্যোগ নেবেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে কর্মীদের আপ্যায়নের পর হাতপাখা প্রতীক, গেঞ্জি ও পতাকা বিতরণ করা হয়। বিকেল ৩টায় গুপ্তছড়া ঘাট থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে এনাম নাহার মোড়ে এসে পথসভায় মিলিত হয়। শত শত মোটরসাইকেলের শোভাযাত্রায় উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা মীর ইসমাইল। বক্তব্য দেন মুফতি শেখ জাহিদুল ইসলাম, মাওলানা মুহিব খান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা সানাউল্লাহ ও ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত ভূঁইয়া।

সভা শেষে অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, “জনগণের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরুন, সত্য প্রকাশ করুন। রাজনীতির ধারা পরিবর্তনে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি একা পারব না, আপনাদের সহযোগিতা চাই।” তিনি দোয়া করেন, সন্দ্বীপ যেন উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে পারে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ