• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকানে

নিজস্ব প্রতিবেদক / ৭৬
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509150925

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড প্রান্তে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়েছে নিয়ন্ত্রণ হারিয়ে । এতে কয়েকজন যাত্রী আহত হলেও তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিরুল ইসলাম বলেন, ‘কুমিরা গ্যাস পাম্পের বিপরীত পাশে একটি দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়েছে। এতে দোকানটি ভেঙে পড়েছে। বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন হালকা আহত হলেও সবাই শঙ্কামুক্ত রয়েছেন। তবে বাসের নিচে কেউ চাপা পড়েছেন কিনা তা না দেখে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। বারআউলিয়া থেকে একটি রেকার আনা হচ্ছে। রেকার এসে বাসটি তোলার পর বিস্তারিত জানানো যাবে।’

এআরই/দেশবিদেশ

 


এই বিভাগের অন্যান্য সংবাদ