• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা রিপনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫৬
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509140508

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২)। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের বাসিন্দা এবং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে ইকোনমিক জোন এলাকায় যাওয়ার পথে রিপনের মোটরসাইকেল একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা সাতদিন আইসিইউতে থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. সাইফুল ইসলাম জানান, রিপন মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পেয়েছিলেন। সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি আজ সকালে চলে গেলেন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ