• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

নদীতে ভেসে এলো এক যুবকের অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক / ৫৬
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 14 at 2.09.18 PM

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তের দোহাজারী পশ্চিম কাটগড় অঞ্চলে শঙ্খ নদীতে একটি যুবকের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শঙ্খনদের তীরে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোর বেলায় শঙ্খ নদীতে চলাচল করা নৌকার মাঝিরা নদীর তীরে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়দের অবহিত করেন। পরবর্তীতে স্থানীয়রা দোহাজারী পুলিশ ফাঁড়িতে খবর পাঠান।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল একটি ফুটবল ক্লাব ম্যানসেন্টার সিটির জার্সি এবং বাদামি রঙের ফুল প্যান্ট। বর্তমানে তার পরিচয় নির্ধারণের চেষ্টা চলছে।

ধারণা করা হচ্ছে, নদীতে জোয়ার-ভাটার সময় লাশটি ভেসে এসেছে।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ