• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ডাকসু-জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক / ৫৮
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
sa 82.1757843049

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রিজভীর দাবি, সরকারের প্রভাবশালী মহলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফল একচেটিয়া করার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন—জাকসুর ব্যালটপেপার কেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানো হলো?

বিএনপির এ নেতা আরও বলেন, আওয়ামী লীগের বিভিন্ন স্থানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। তার মতে, জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে একটি ‘গভীর নীলনকশা’ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশে যেভাবে একটি বিশেষ গোষ্ঠীর উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রাণ মানুষের জন্য হুমকির বার্তা বহন করছে। একই সঙ্গে সরকারের একাংশ জামায়াতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ