• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া

নিজস্ব প্রতিবেদক / ১৪৯
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
images 3

রাশিয়া ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে দেশটির পূর্ব – উপকূল । শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল জুড়ে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ইউএসজিএস জানায়- ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১.৭ কিলোমিটার (৬৯.৩ মাইল) পূর্বে এবং ৩৯ কিলোমিটার গভীরে।

এই ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) মধ্যে উপকূলে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।

এমএইচ/ দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ