• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ময়মনসিংহ এ মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক / ৮৫
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
prothomalo bangla 2025 09 13 uuxwo6gm MymensinghDH169420250913IMG 20250913 WA0085

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় যাত্রীবাহী দুইটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পুলিশ জানায়, মহাসড়কের ওই অংশে ঢাকাগামী লেনে সংস্কারকাজ চলায় উভয় দিকে যানবাহন একই লেনে চলাচল করছিল। এ সময় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে নেত্রকোনাগামী অয়ন-রায়ান পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোর ও এক তরুণ নিহত হন। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মেহেদী মাসুদ বলেন, সড়কের অংশটিতে কাজ চলতে থাকায় ঢাকাগামী বাসটি উল্টো পথে চলছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ থানায় রাখা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ/ দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ