• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন ও লাইসেন্সবিহীন রেস্তোরাঁয় জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৭৫
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered1

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখেরখীল সরকারবাজার, পশ্চিম পুঁইছড়ি ও চাম্বল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে জরিমানা ও জব্দের ঘটনা ঘটে।

শেখেরখীল এলাকায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি বাল্কহেড ড্রেজার ও ২২০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

পশ্চিম পুঁইছড়ি এলাকায় বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে কাউকে না পাওয়া গেলেও ঘটনাস্থল থেকে ১ হাজার ঘনফুট বালু এবং পরিবহনে ব্যবহৃত দুটি মিনিট্রাক জব্দ করা হয়।

এছাড়া চাম্বল বাজারের একটি রেস্তোরাঁ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স ছাড়া পরিচালনার দায়ে হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। তিনি বলেন, “আইন অমান্য করে কেউ পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি করতে পারবে না। অবৈধ বালু উত্তোলন ও অস্বাস্থ্যকর রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।”


এই বিভাগের অন্যান্য সংবাদ