• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৫৭
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
nahidul 1757751471

পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মেহেপুর জেলার সাবেক পুলিশ সুপার।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম বলেন, সাবেক ডিআইজি নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে তদন্ত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাহিদুলকে ইসলাম মেহেরপুর জেলার এসপি থাকার সময় ২০১৪ সালের জানুয়ারিতে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এ ঘটনায় নাহিদুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

এমএইচ/ দেশবিদেশ

 

 

 


এই বিভাগের অন্যান্য সংবাদ