• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চবি শিক্ষার্থীদের অনশনে ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ক্যাম্পাস প্রতিবেদক / ১০৩
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
1757667330.CU

শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ ৭ দফা দাবিতে অনশনে বসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থীর মধ্যে ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৫ জনের অনশন কর্মসূচি চলছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রক্টর অফিসের সামনে ‘অধিকার সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অনশন অব্যাহত রয়েছে।

মেডিক্যাল সেন্টার সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন— সুমাইয়া শিকদার, ধ্রুব বড়ুয়া, জশদ জাকির ও সুদর্শন চাকমা। অন্যদিকে, আহমেদ মুগ্ধ, ঈশা দে এবং সুদর্শন চাকমাকে স্যালাইন দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

  • আহতদের তালিকা প্রকাশ ও উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ
  • অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপদ ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা
  • আবাসনচ্যুতদের মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ
  • চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ
  • প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা ও নিরপরাধদের হয়রানি বন্ধ
  • দ্বন্দ্ব নিরসনে অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন
  • সিন্ডিকেটের সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাস রোডম্যাপ প্রকাশ

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রোববার শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা হবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ