• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় ছেলেকে খুন

দেশবিদেশ প্রতিবেদক / ২৩৪
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250910 WA0135

মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সাহেদ নিহত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত যুবক স্থানীয় শেখ আকনের বাড়ির মো. নুরুজ্জামানের একমাত্র উচিত সন্তান। ছেলেটি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করছিল।

নিহতের মা কামরুজ্জাহান বেগম জানান, তার স্বামী মো. নুরুজ্জামান সৌদি আরবের অবস্থানকালে সিলেট জেলার এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক তৈরি করেন। মঙ্গলবার তিনি ওই নারীর সাথে বিয়ে করে তাকে বাড়িতে নিয়ে আসেন।

তিনি বলেন, খবর পাওয়ার পর সাহেদ বুধবার শহর থেকে বাড়িতে এসে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে গেলে বাবা-ছেলের এর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মো. নুরুজ্জামান তার ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করে।

আহত অবস্থায় সাহেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ