• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ৬১৮ ভোটকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক / ৬৪
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
1757492514.EC

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে পুরুষদের জন্য ৬০০ জন এবং নারীদের জন্য ৫০০ জন ধরে মোট ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে।

ইসি সচিব আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টিতে। প্রকাশিত খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি নেওয়া হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তা নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ হবে ২০ অক্টোবর।

আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।


এই বিভাগের অন্যান্য সংবাদ