• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনে চট্টগ্রামের জয়

দেশবিদেশ প্রতিবেদক / ১৫৬
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
file 1757518074

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ভিপি ও জিএসসহ মোট ৭টি পদে জয় পেয়েছেন চট্টগ্রামের প্রার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

চট্টগ্রামের বিজয়ীদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে সাতকানিয়ার মো. আবু সাদিক (সাদিক কায়েম) ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে লোহাগড়ার এস এম ফরহাদ হোসেন একই প্যানেল থেকে ১০ হাজার ৭৯৪ ভোটে জয়লাভ করেন।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মহেশখালীর ফাতেমা তাসনিম জুমা ১০ হাজার ৬৩১ ভোটে, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সাতকানিয়ার উম্মে ছালমা ৯ হাজার ৯২০ ভোটে নির্বাচিত হন।

কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন পার্বত্য চট্টগ্রামের সর্ব মিত্র চাকমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ৮ হাজার ৯৮৮ ভোট), হেমা চাকমা (প্রতিরোধ পর্ষদ, ৪ হাজার ৯০৮ ভোট) ও সাতকানিয়ার রায়হান উদ্দীন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ৫ হাজার ৮২ ভোট)।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে ৪৭১ জন প্রার্থীর মধ্যে চট্টগ্রাম থেকে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদকীয় ১৩ পদে ১৪ জন এবং কার্যকরী সদস্য পদে ১৫ জনসহ মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ