• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক / ১৩৫
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250910 WA0130

অন্তবর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগ চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, আগ্রাবাদ এলাকার বন্দরমুখী সড়কে ১২ থেকে ১৫ জন যুবক হাতে ব্যানার নিয়ে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই”। ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নামও উল্লেখ ছিল। প্রায় ৩০ সেকেন্ডের মাথায় তারা সেখান থেকে সরে যান।

ঘটনাটি বন্দর ও ডবলমুরিং থানার সীমান্ত এলাকায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


এই বিভাগের অন্যান্য সংবাদ