• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

শেখ হাসিনার ব্যাংক লকার ও দুই হিসাব জব্দ করল সিআইসি

/ ১০১
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
1757489355.Hasina

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখায় এ লকার জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ হাসিনার নামে খোলা ওই লকারের নম্বর ১২৮। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছেই ছিল। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তথ্যমতে, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা অন্তত দু’বার নিজে উপস্থিত থেকে লকারটি খুলেছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা, তার পরিবার ও মন্ত্রিসভার সদস্যদের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য জানতে ব্যাংকগুলোর কাছে চিঠি দিলেও পূবালী ব্যাংক থেকে কোনো সাড়া মেলেনি। অবশেষে বুধবার লকারটি জব্দ করে সিআইসি।

এনবিআরের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার পূবালী ব্যাংকের একই শাখায় আরও দুটি হিসাব রয়েছে। এসব হিসাবে মোট ৫৬ লাখ টাকার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং অপরটিতে ৪৪ লাখ টাকা রয়েছে। হিসাব দুটিও জব্দ করা হয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ