• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

কালুরঘাট সেতুতে ক্যাবল চুরি, ২৩ দিন অন্ধকারে ঝুঁকিপূর্ণ চলাচল

দেশবিদেশ প্রতিবেদক / ১২৮
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
1757409595.kalurghat2

চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট সেতুর বৈদ্যুতিক তার চুরি হওয়ায় গত ২৩ দিন ধরে অচল হয়ে আছে সড়কবাতি। ফলে ৯৫ বছরের পুরোনো এ সেতুতে অন্ধকারে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন।

স্থানীয়রা জানান, ৪৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার শেষে সেতুটি পুনরায় চালু করা হলেও রেল কর্তৃপক্ষের অবহেলায় তদারকি শূন্য। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। গত ছয় মাসে এখানে প্রাণ হারিয়েছেন চারজন। এছাড়া ঘটেছে একাধিক ট্রেন–গাড়ি সংঘর্ষ।

ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, “আগে রাতেও এ সেতু পার হয়েছি, কিন্তু এখন ভুতুড়ে পরিবেশ। সন্ধ্যার পর থেকে ভয়ে সেতুতে উঠতে ইচ্ছে করে না।”

জান আলী হাট রেলওয়ে স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন জানান, গত ৩১ আগস্ট সংশ্লিষ্ট দপ্তরে লাইট সচল করার জন্য চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

চট্টগ্রাম রেলওয়ের বৈদ্যুতিক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, “সংস্কারকালীন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের। তাদের দ্রুত লাইট সচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের প্রকল্প ব্যবস্থাপক মো. মেহেদী হাসান জানান, সেতুতে নতুন করে বসানো ৩১টি স্ট্রিটলাইট চালুর কাজ চলছে। তবে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ ফুট ক্যাবল দুই দফা চুরি হয়েছে। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানালেও কোনো সাড়া পাওয়া যায়নি।


এই বিভাগের অন্যান্য সংবাদ