• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

জেন-জি আন্দোলনে রক্তাক্ত নেপাল

নিজস্ব প্রতিবেদক / ১২৪
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
1757326056.nepal

 

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি বিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেন-জি প্রজন্মের তীব্র বিক্ষোভে শতাধিক আহত ও এখন পযর্ন্ত নিহত হয়েছেন  ১৪ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে সরকার। কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ।
প্রশাসন জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু টাইমসের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

সংঘর্ষে কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় কান্তিপুর টেলিভিশনের সাংবাদিক শ্যাম শ্রেষ্ঠা রাবার বুলেটে আহত হন। তাকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নিজ এলাকা দামাকেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সেখানে আরও. একজন আহত হন।কাঠমান্ডু জেলা প্রশাসক ছাবিলাল রিজাল জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

একই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পোখরাতেও। সেখানেও কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। এ সময় বিক্ষোভকারীরা প্রাদেশিক মুখ্যমন্ত্রীর কার্যালয় ভাঙচুর করেন। দেশটির নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি এই বিষয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার), ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ জনপ্রিয় সামাজিক সাইটগুলো বন্ধ করে দেয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তরুণরা রাস্তায় নামে। তাদের অভিযোগ, সরকার নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে অথচ দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

 

 

এরই ধারাবাহিকতায় সোমবার হাজার হাজার জেনারেশন জেড বিক্ষোভকারী কাঠমান্ডুতে মিছিল করে সরকারকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে ছড়িয়ে থাকা দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবি জানায়।

এমএইচ/দেশবিদেশ 



 


এই বিভাগের অন্যান্য সংবাদ