• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিককে খুন

দেশবিদেশ প্রতিবেদক / ১৭৬
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
c4ac2a59829e73cba14de7325b4b4282f3bd9f54884419cf

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় ছুরিকাঘাতে এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানিয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বলাকা আবাসিকের বিপরীতের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

মৃত ব্যাক্তির নামশাহজাহান মিয়া (৩৪) । তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। এবং বাকলিয়া থানার বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।

শাহজাহানকে হাসপাতালে নিয়ে যাওয়া মো.আকবর বলেন, ‘গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে বায়েজিদ-কালাম সহ কয়েকজন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআরই/দেশবিদেশ

 


এই বিভাগের অন্যান্য সংবাদ