• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রাম চেম্বারের প্রশাসক অপসারণ দাবি বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরামের

নিজস্ব প্রতিবেদক / ৫৫৩
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509080941

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) বর্তমান প্রশাসকের অপসারণ দাবি করেছে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরাম। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনের নেতা রাজিবুল হাসান রানা অভিযোগ করেন, “আওয়ামী লীগ নেতার পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছিল চট্টগ্রাম চেম্বারকে। বৈষম্যের শিকার ব্যবসায়ীরা ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আন্দোলন করে সাবেক প্রেসিডেন্ট হাজ্জাজ গংদের হটিয়ে চেম্বার উদ্ধার করেছেন।”

তিনি আরও বলেন, “দীর্ঘ এক বছর পেরোলেও ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই বর্তমান প্রশাসকের পদত্যাগ দাবি করছি। আমরা চাই না সরকার তার মেয়াদ তৃতীয় দফায় বাড়াক।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন মো. শহীদ, মোহাম্মদ দিদার, বাবলু সালাউদ্দিন, মহসিন সৈয়দ, নুর উদ্দিন সোহেলসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

প্রসঙ্গত, জুলাই মাসের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ভেঙে যায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বোর্ড। পরিচালক পদ শূন্য হয়ে পড়লে বাণিজ্য মন্ত্রণালয় তৎকালীন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। প্রথমে ১২০ দিনের জন্য দায়িত্ব দেওয়া হলেও পরে তার মেয়াদ আরেক দফায় বাড়ানো হয়।


এই বিভাগের অন্যান্য সংবাদ