• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

হাটহাজারীতে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক / ৮৪
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
1757231829.Hathazari

চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পর রবিবার (৭ সেপ্টেম্বর) জনজীবন স্বাভাবিক দেখা গেছে। সকাল থেকে দোকানপাট খোলা ছিল, সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল করেছে। বাস স্ট্যান্ড থেকে নিয়মিতভাবে গাড়ি ছেড়ে গেছে। তবে স্থানীয়রা শনিবার রাতের ঘটনার বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে অনাগ্রহী।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, শনিবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে এবং রাতভর টহল জোরদার করা হয়। ভোরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বিকেল ৪টায় উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসা হবে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, “শনিবার রাত থেকেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত কারও পক্ষ থেকে অভিযোগ আসেনি। অভিযোগ এলে তা পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে একটি অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ সময় অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ আরিয়ান ইব্রাহীম নামে এক যুবককে আটক করে।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ