• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বিতর্কিত মন্তব্যের জেরে হাটহাজারী সেই জামায়াত নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক / ১৪৫
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
1757251512.jamat

‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক, আমরা জমিদার’—এমন মন্তব্য করে ব্যাপক সমালোচনায় পড়েছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। সমালোচনার জেরে তাঁকে পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী।

রবিবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ফজলুল করিম বলেন, “কেন্দ্রের নির্দেশনা ও জেলা আমীর মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি কর্মপরিষদ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য আমরা শুনেছি, তদন্ত কমিটিও করা হয়েছে।”

তিনি আরও জানান, সিরাজুল ইসলামকে শোকজ করা হয়নি, কারণ তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজুল ইসলামের বক্তব্য ছিল ‘নিজস্ব’ এবং তা জামায়াতের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এতে বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক। অতীতে যেমন সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় ছিল, ভবিষ্যতেও তা বজায় থাকবে। সাম্প্রতিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই।”

গত ৪ সেপ্টেম্বর জোবরা গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম এই বক্তব্য দেন। এর পর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার মুখে তিনি শনিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ