• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বোল পাল্টিয়ে বিএনপির অনুষ্ঠানে অপু বিশ্বাস, ধুয়ে দিলেন পরীমণি

বিনোদন ডেস্ক / ৯৭
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
20250905 2230 image

বড় পর্দার অভিনেত্রী অপু বিশ্বাস, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন । পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমাসহ নানা সুবিধা।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি। যদিও মনোনয়ন জোটেনি তার ভাগ্যে, তবুও সরব ছিলেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায়।

ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজের বোল পাল্টাতে শুরু করেন অপু বিশ্বাস। যদিও তিনি ফ্যাসিবাদের চিহ্নিত কালচারাল দোসর। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিও এই নায়িকা।

আওয়ামী লীগের রাজনীতিতে সরব অপু বিশ্বাসকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে। এ কারণে স্যোশাল মিডিয়ায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন।

এবার সেই মিলিছে সামিল হলেন চিত্রনায়িকা পরীমণি। রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। সরাসরি অপু বিশ্বাসের নাম না নিলেও কারও বুঝার বাকি নেই কার দিকে তীর ছুঁড়েছেন পরীমণি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) অপু বিশ্বাসের প্রসঙ্গ টেনে পরীমণি ফেসবুকে লেখেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।

পোস্টের আধাঘণ্টায় রিয়েকশন এসেছে ৪০ হাজারের বেশি। আর মন্তব্য প্রায় ৮ হাজার। যেখানে পরীমণির দেওয়া পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ