• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চীনের সামরিক শক্তির মহাপ্রদর্শনী, বিশ্বে নতুন বার্তা

দেশবিদেশ ডেস্ক / ৮৩
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250905 WA0010

বুধবার বেইজিংয়ে এক অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজে বিশ্বকে তাক লাগিয়েছে চীন। উন্নত ড্রোন, আধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম উন্মোচনের মাধ্যমে বিশ্বের অন্যতম পরাশক্তি আবারও জানিয়ে দিল—তারা এখনো অটল শক্তিতে প্রস্তুত।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে বর্ণনা করেছেন “বাতাসে গর্জন ছড়ানো এক দুর্বার প্রদর্শনী” হিসেবে। বিশ্লেষকদের মতে, এই প্রদর্শন যুক্তরাষ্ট্র ও তার মিত্রশক্তির প্রতি স্পষ্ট বার্তা বহন করছে।

এই ঐতিহাসিক প্যারেডে আমন্ত্রিত ছিলেন দুই ডজনেরও বেশি রাষ্ট্রপ্রধান। বিশ্লেষক নেইলের ভাষায়, এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং সম্ভাব্য ক্রেতাদের সামনে চীনের অস্ত্রশক্তি তুলে ধরার কৌশল—অর্থাৎ বহুমাত্রিক অস্ত্র বিপণন। ইতোমধ্যেই মিয়ানমার চীনের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনেছে। অধ্যাপক রাস্কার মতে, নতুন ক্রেতা বাড়লে চীন বৈশ্বিক প্রভাব আরও বিস্তৃত করতে পারবে।

বিশ্বনেতাদের উপস্থিতিও বাড়িয়ে দেয় প্যারেডের গুরুত্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসাথে মঞ্চে দাঁড়িয়ে যেন নতুন মৈত্রীর প্রতীকী বার্তা দিলেন।

এ ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে চলছে নানা জল্পনা–কল্পনা। কেউ দেখছেন চীনের কৌশলগত অবস্থান আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা, কেউ বা দেখছেন নতুন শীতল যুদ্ধের পূর্বাভাস। নেইলের মতে, “এটি যুক্তরাষ্ট্রের জন্য এক সতর্ক সংকেত—চীনের চ্যালেঞ্জ নিতে গেলে একসাথে বহু ফ্রন্টে (কোরীয় উপদ্বীপ, তাইওয়ান প্রণালী ও ইউক্রেন) যুদ্ধের ঝুঁকি নিতে হবে।”

তিনি সতর্ক করেন, “একই সময়ে এতগুলো ক্ষেত্রে চাপ এলে যুক্তরাষ্ট্র কোনো এক দিক থেকে ভেঙে পড়তে পারে।”

এমকেআর/এআরই


এই বিভাগের অন্যান্য সংবাদ