• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

আলোচনা ফলপ্রসূ, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল

দেশবিদেশ প্রতিবেদক / ৬৯
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
1756653300.fakhrul and others

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দলের প্রতিনিধি দলের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।

মির্জা ফখরুল জানান, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার ঘোষণামতোই নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে ফখরুল বলেন, “এটি অত্যন্ত গর্হিত ও উদ্বেগজনক ঘটনা। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে একটি শক্তি এ ধরনের কাজ করেছে।”

জামায়াতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। “তিনি একটি বৃহত্তর রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার এখতিয়ার আছে যে কোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়।”


এই বিভাগের অন্যান্য সংবাদ