• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

আইসিইউতে নুরুল হক নুর, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক / ৭৫
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
Untitled design 20250830 020121 0000

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, নুরুল হক নুরের নাক ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। চিকিৎসক আরও বলেন, “আগামী ৪৮ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।”

এর আগে রাত ১১টার দিকে নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সোয়া ১১টার দিকে তাকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিছুক্ষণ পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও হাসপাতালে পৌঁছান। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হাসপাতালে স্লোগান দিতে থাকেন এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।


এই বিভাগের অন্যান্য সংবাদ