• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ইসির ২৪ দফা রোডম্যাপ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৫৮
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
images 96

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪ দফা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কর্মপরিকল্পনা প্রকাশ করেন।

তিনি জানান, তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং আগামী নভেম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রতি ভোটকেন্দ্রের বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার রাখার পরিকল্পনা রয়েছে।

ভোটের তফসিল প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। এর অন্তত ১৫ দিন আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করার চেষ্টা থাকবে।”

এছাড়া, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত এবং ৩০ সেপ্টেম্বর জিআইএস বা ভৌগলিক মানচিত্র প্রকাশের ঘোষণা দেন তিনি।

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা প্রসঙ্গে সচিব বলেন, “এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের চাহিদার বাইরে। তবে এআই ও অপতথ্য নির্বাচনকে প্রভাবিত করতে পারে—কমিশন এ নিয়ে কাজ করছে।”

তিনি আরও জানান, ভোটারদের নিশ্চিন্তে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


এই বিভাগের অন্যান্য সংবাদ