• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক / ১৪৬
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
images 95 1

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

জামায়াতের অভিযোগ, পশ্চিম বাঁশখালীর একটি মাদরাসা মসজিদে ছাত্রশিবিরের বৈঠকে ছাত্রদল হামলা চালায়। অপরদিকে বিএনপির দাবি, বৈঠকে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদল প্রতিবাদ জানায়, যা থেকে সংঘর্ষের সূত্রপাত।

বিকেলের সংঘর্ষে কয়েকজন শিবির ও জামায়াতকর্মী আহত হন। পরে রাতে স্থানীয় এক বৈঠকেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আবারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন যুবদল নেতা নয়নমণি, ছাত্রদল কর্মী মো. তায়েব, এনামুল হক ও তানভীর হাসান এবং শিবির নেতা আজগর হোসাইনসহ অন্তত ১২ জন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, “বিএনপি ও জামায়াতের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”


এই বিভাগের অন্যান্য সংবাদ