• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের সব পদ তিন মাসের জন্য স্থগিত

দেশবিদেশ ডেস্ক / ৭৮
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
1756214702.Fazlur Rahman BG

কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়, ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি প্রথমে সময় বাড়ানোর আবেদন করেন। অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়ার পর মঙ্গলবার যে জবাব জমা দেন, তা গৃহীত হয়নি।

তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপাতত সব পদ—প্রাথমিক সদস্য পদসহ—তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত না করার বিষয়ে তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ