• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

পটিয়ায় ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্য

নিজস্ব প্রতিবেদক / ৫২
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
cvoice24 2508260551

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ইউনিয়নের দক্ষিণ আশিয়া ৩নং ওয়ার্ডের আলী আহমেদ ডিলারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাজু (২৭), মৃত সোলাইমানের ছেলে এবং তারেক (১৯), আবদুল আলিমের একমাত্র ছেলে। দুজনেই একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ট্যাংকের ভেতরে কাজ করার সময় শ্বাসকষ্টে তারা অজ্ঞান হয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ