• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

কক্সবাজারে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

দেশবিদেশ ডেস্ক / ৯৫
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
1756198949.Coxbazar

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় মো. সোলেমান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু রায়কে ন্যায়বিচারের প্রতিষ্ঠা হিসেবে উল্লেখ করে বলেন, “নৃশংস অপরাধীর দণ্ড প্রদানের মাধ্যমে অপরাধীরা আর এ ধরনের কুকীর্তি করার সাহস পাবেন না।”

ভিকটিমের বাবা জানান, তার কন্যা মহেশখালীর মাতারবাড়ির দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর খেলার সময় অপহৃত হন। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

শিশুটির বাবা ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর মঙ্গলবার এই রায় ঘোষণা করা হলো।


এই বিভাগের অন্যান্য সংবাদ