• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামের পর্যটন করপোরেশনের বারে আগুন

নিজস্ব প্রতিবেদক / ৫৩
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
cvoice24 2508250556

চট্টগ্রাম নগরের স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় সোমবার (২৫ আগস্ট) সকাল ৮:৩০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণে বারের একটি অংশ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেস্তোরাঁর উপরের অংশ থেকে প্রথমে ধোঁয়া উঠে, পরে আশেপাশের মানুষ সেখানে জড়ো হন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিনে দুর্বৃত্তরা এই বারে ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল। পরে সংস্কারের মাধ্যমে এটি পুনরায় চালু করা হয়।


এই বিভাগের অন্যান্য সংবাদ