• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

রাঙামাটিতে চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার

দেশবিদেশ ডেস্ক / ১০৮
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
cvoice24 2508240616

রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বান্দরবান সড়ক থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার বাসিন্দা মো. হাছান (২৩) ও মো. দিদারুল আলম (৪০)।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, এসআই এস. এম. রবিউল আমিন ও এসআই বিষ্ণুপদ হীরার নেতৃত্বে পুলিশ টিম রাত ১টার দিকে এ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদসহ তাদের হাতে–নাতে ধরা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 


এই বিভাগের অন্যান্য সংবাদ