• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

পরীক্ষা দিতে এসে সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রীর মৃত্যু

/ ১১৭
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
image 293356 1755782691bdjournal

সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রী মারা গেছেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১-২২) শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। এ সময় তার মুখ দিয়ে গাঢ় পদার্থ বের হতে থাকে। সহপাঠী ও শিক্ষকেরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, কোনো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

মৃত শরিফা আক্তার লিপি শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের কন্যা। তার রোল নম্বর ছিল ২২১৬১২১। দেড় মাস আগে তার বিয়ে হয় বলে পরিবার জানিয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সে আমাদের মেধাবী ছাত্রী ছিল। তার আত্মার মাগফেরাত কামনায় আগামী ২৪ আগস্ট (রবিবার) বাদ যোহর কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”

হঠাৎ এ মৃত্যুতে সাতক্ষীরা সরকারি কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ