• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ডিবির জালে স্বাস্থ্যখাতের দুর্নীতির ‘আতঙ্ক’ মিঠু

/ ৭৩
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250911 WA0011

স্বাস্থ্যখাতের নামে কোটি কোটি টাকা লুটপাটের হোতা, বহুল আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে নাটকীয় অভিযানে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে।

ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছেন, দুর্নীতির পাহাড় গড়ে তোলা এই বিতর্কিত ঠিকাদারকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে তুলে দেওয়া হবে।

দুদকের অনুমোদিত মামলার তথ্য ভয়ংকর চিত্র হাজির করছে। অনুসন্ধানে বেরিয়েছে—মিঠুর নামে জমি, ফ্ল্যাট, বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৮ কোটিরও বেশি টাকা। তার সঙ্গে আছে ব্যাংক হিসাব, শেয়ার বিনিয়োগ, গাড়ি, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৫৭ কোটি টাকা। সব মিলিয়ে তার স্থাবর ও অস্থাবর সম্পদের অঙ্ক গিয়ে ঠেকেছে ৭৬ কোটি টাকায়।

কিন্তু এখানেই শেষ নয়। পরিবারের ব্যয়সহ মোট সম্পদের হিসাব দাঁড়িয়েছে ১৪৭ কোটি টাকায়। অথচ বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭১ কোটি টাকার কিছু বেশি। বাকি প্রায় ৭৬ কোটি টাকার উৎস অজানা, অস্বচ্ছ ও সন্দেহজনক।
এ অভিযোগে দুদক আইন ২০০৪–এর ২৭(১) ধারায় মামলা হয়েছে তার বিরুদ্ধে।

মিঠুর দুর্নীতির ইতিহাস নতুন নয়। ২০১৬ সালের বহুল আলোচিত পানামা পেপারসেও উঠে এসেছিল তার নাম। অভিযোগ আছে—সরকারি কাজ ও সরবরাহে প্রভাব খাটিয়ে তিনি বহু বছর ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ