• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামেআগুনে পুড়ে নারীর মৃত্যু, দগ্ধ আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক / ৬২
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
Fire 1

চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা মোল্লার বাড়ি এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম গীতা রানি ঘোষ। এ ঘটনায় দগ্ধ হয়ে গীতার পরিবারের আরও তিন সদস্য— বিপ্লব ঘোষ, কণা ঘোষ ও শশী ঘোষ— চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৬ আগস্ট) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরের ভেতর থাকা গীতা রানি ঘোষের মৃত্যু হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত পৌনে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় ঘরের অন্তত ১০ লাখ টাকার মালামালও পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 


এই বিভাগের অন্যান্য সংবাদ