• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা, প্রবাসী স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৯১
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪ 1

স্ত্রীকে ফিরে পাওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় ক্ষোভে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা করেছেন এক প্রবাসী স্বামী। সোমবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিব (২৫) আতুরার ডিপুর জাঙ্গালপাড়া মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি নগরের ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

জানা গেছে, তালাকের খবর পেয়ে জাহিদ গত সপ্তাহে দেশে ফেরেন এবং স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে ক্ষুব্ধ জাহিদ সোমবার কৌশলে হাসিবকে চা খাওয়ার কথা বলে সঙ্গীত আবাসিক এলাকায় ডেকে নেন। কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হাসিবকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন তিনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রবাসী জাহিদের স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিবের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে ওই নারী প্রবাসী স্বামীকে তালাকের নোটিশ পাঠান।

ওসি আরও জানান, ঘটনার প্রায় ১০ ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাতে মৌলভী পুকুর পাড় এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত হাসিবের বড় ভাই ইমরান পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ