• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক / ৮৫
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 5

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

এই বিষয়ে রাজধানীর রমনা থানা আনুষ্ঠানিকভাবে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়— যে করেই হোক, কেউ যেন দেশ ছাড়তে না পারে।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আদালতের নির্দেশে মামলাটি এখন পুনরায় তদন্তাধীন। তাই তদন্তের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আসামিদের দেশত্যাগ রোধে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশন ইউনিটকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে। তাই কোনো আসামি যেন ফাঁক গলে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আকস্মিক মৃত্যু হয় ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর। তখন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু প্রায় তিন দশক পর সেই রহস্যময় মৃত্যু ফের আলোচনার কেন্দ্রে, আদালতের নির্দেশে এটি এখন হত্যা মামলা হিসেবে তদন্ত করছে পুলিশ।

গত ২০ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি—নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।

এমকেআর/এআর


এই বিভাগের অন্যান্য সংবাদ