• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামের আসনগুলোতে প্রার্থী মনোনয়ন বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক / ৯২
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
Amardesh Odhikar CsnbEQT

চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে শনিবার থেকে ।

চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

আঞ্চলিক নির্বাচন অফিস জানায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রামের ১৬টি আসনে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নগরীর ৬ আসনে ১২ জন এবং জেলার ১০ আসনে ৩০ জন দায়িত্ব পালন করবেন।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি, আগামী দুয়েক দিনে সংগ্রহ করা শুরু হতে পারে।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। নির্ধারিত সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ