• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক হত্যা মামলায় কারাগারে

নিজস্ব প্রতিবেদক / ৮৬
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
1759666375.2

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার টার্ফ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জুবায়ের উদ্দিন নিহতের মামলায় চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান প্রকাশ আলফাজসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো অন্য আসামি হলেন, চান্দগাঁও থানা ছাত্রদলের কর্মী মো. পারভেজ।

রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিলের আদালত এই আদেশ দেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান , চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

জামিনের মেয়াদ শেষ হলেও তারা দীর্ঘদিন আদালতে হাজির হননি। আজ (রোববার) তারা আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোনে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জুবায়ের উদ্দিন (২৬) নামের এক যুবক নিহত হন। স্থানীয়দের বরাতে জানা যায়, টার্ফ দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় নগরের চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর যুবদলের ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ