• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

নির্বাচনী আচরণবিধি ভাঙার প্রথম ঘটনা চট্টগ্রামে, অভিযুক্ত বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক / ১১৩
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 12 13 at 6.23.09 PM

চট্টগ্রামের লোহাগাড়ায় আচরণবিধি ভঙ্গ করে গাড়ির বহর নিয়ে শোডাউন করেছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। এতে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর এটি তফশিল ঘোষণার পর দেশে প্রথম জরিমানা।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বটতলী মোটর স্টেশনে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিসস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

জানা যায়, শনিবার বিকেলে লোহাগাড়া অলি আহমেদ বীর বিক্রম স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করে স্থানীয় বিএনপি। নেতাকর্মীদের নিয়ে নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম শহর থেকে গাড়ির বহর নিয়ে দোয়া মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় তার গাড়ির বহর বটতলী মোটর ষ্টেশনের সিটিজের পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, তপসিল ঘোষণার পর গাড়ি বহর নিয়ে শোডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্গন করার অভিযোগে ওই প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সৃষ্টির স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ