• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

‘অবৈধ তফসিল মানি না’ স্লোগানে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম / ১২২
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪ 3 1

চট্টগ্রাম নগরের পৃথক দুটি স্থানে  ‘অবৈধ তফসিল/মানি না, মানব না’ স্লোগান দিয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

আজ শনিবার সকালে পাঁচলাইশ ও বন্দর থানা এলাকায় সংগঠনটির কিছু নেতা–কর্মী এই মিছিল করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ–সংক্রান্ত দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

দুটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের ১০ থেকে ১২ নেতা–কর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ‘অবৈধ তফসিল/মানি না, মানব না’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে/আগুন ঘরে ঘরে’, ‘অবৈধ রায় মানি না/মানব না’ স্লোগান দিতে দেখা যায় তাঁদের।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, আজ সকালে নগরের ২ নম্বর গেট থেকে প্রবর্তক মোড়ে যাওয়ার পথে মিছিল করে ছাত্রলীগ। মিছিলে যাঁরা ছিলেন, তাঁদের আটক করতে অভিযান চলছে।

অন্যদিকে বন্দর থানাধীন একটি এলাকায়ও আজ সকালে মিছিল হয়েছে। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ প্রথম আলোকে বলেন, ঠিক কোন এলাকায় মিছিল হয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। এ নিয়ে তাঁরা কাজ করছেন।

গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আওয়ামী লীগের কার্যক্রমও বর্তমানে নিষিদ্ধ। এ ঘটনার পর বিভিন্ন সময়ে চট্টগ্রাম নগরে মিছিল করেছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ