• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ফাইনালের পথে বাংলাদেশ সহজ সমীকরণ সামনে

/ ১৫৪
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 24 at 11.12.42 a4f28ab6

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ । আজ, ২৪ সেপ্টেম্বর রাত ৮:৩০ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ঠিক তার পরের দিনই ২৫ সেপ্টেম্বর লিটন বাহিনী পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে।

ফাইনালে উঠার জন্য টাইগারদের সামনে এখন একটি সহজ সমীকরণ রয়েছে। সুপার ফোরের বাকি দুই ম্যাচে অন্তত একটি জয়লাভ করলেই ফাইনালে প্রবেশ করবে বাংলাদেশ।

বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত, এর পরেই পাকিস্তান এবং তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। তিন দলই ২ পয়েন্ট নিয়ে শক্তিশালী অবস্থানে আছে, তবে পাকিস্তান ইতিমধ্যে ২টি ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশ এবং ভারত ১টি করে ম্যাচ খেলেছে।

বাংলাদেশ নিজেদের পরবর্তী দুই ম্যাচে ভারতের এবং পাকিস্তানের মুখোমুখি হবে। যদি তারা অন্তত ১টি ম্যাচে জয়লাভ করে, তবে তাদের পয়েন্ট হয়ে যাবে ৪, এবং একজন অপর দলের সঙ্গে ফাইনালে যাবে।

কিন্তু যদি বাংলাদেশ দুই ম্যাচেই পরাজিত হয়, তাহলে তাদের এলিমিনেশন নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে ফাইনালে যাবে পাকিস্তান এবং ভারত। শ্রীলঙ্কার ফাইনালের আশা নিভু নিভু হয়ে আছে। বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তবে লঙ্কানদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা বজায় থাকবে


এই বিভাগের অন্যান্য সংবাদ