• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রামে স্কুল কক্ষ থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

দেশবিদেশ প্রতিবেদক / ৭৮
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
Add a heading 696x392 1

চট্টগ্রামের পতেঙ্গায় একটি স্কুল ভবন থেকে সেলিম চৌধুরী (৫৩) নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে মাইজপাড়া বটতলা এলাকার চাইল্ড কেয়ার একাডেমির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সেলিম চৌধুরী মাত্র দুই মাস আগে এ স্কুলে যোগ দেন এবং পাশের একটি কক্ষে থাকতেন। অসুস্থতার কারণে তিনি কয়েকদিন ধরে ক্লাসে আসছিলেন না।

রোববার সকাল ১০টার দিকে এক শিক্ষার্থী কক্ষে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে অন্য শিক্ষক ও স্থানীয়রা এসে পুলিশে খবর দেন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ