• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামের নতুন ডিসি আব্দুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক / ১৪৮
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250921 WA0023

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আর বর্তমান ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক। এর মধ্যে মোহাম্মদ আব্দুল আউয়াল কে চট্রগ্রামের ডিসি, আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি এবং মনিরা হক কে নওগার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, আরেক প্রজ্ঞাপনে ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালায়ের উপসচিব
হিসেবে বদলি করা হয়েছে।

ফরিদা খানমের দায়িত্বকাল:

গত বছরের ৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ফরিদা খানমকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে। পরের ১২ সেপ্টেম্বর তিনি যোগ দেন এবং চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক হওয়ার ইতিহাসের পাতায় নাম লিখান।


এই বিভাগের অন্যান্য সংবাদ