• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক / ৬০
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509190926

টানা ১০ দিন পানি ছাড়ার পর রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (গেট) বন্ধ করে দেওয়া হয়েছে। হ্রদের পানি কমে আসায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জলকপাটগুলো বন্ধ করা হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানি রয়েছে ১০৮ দশমিক ২২ ফুট মিন সি লেভেল। পাঁচটি ইউনিট চালু রেখে প্রতিদিন ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। এতে উৎপাদন হচ্ছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ।

এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে হ্রদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করলে ১০ সেপ্টেম্বর সব গেট খুলে দেওয়া হয়। তখন প্রতিদিন প্রায় ৬৩ হাজার কিউসেক পানি ছাড়া হতো, যার উচ্চতা ছিল সাড়ে তিন ফুট।

গত এক মাসে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তিন দফায় সব জলকপাট খুলতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ