• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

সন্দ্বীপে চার বছরের ভাতিজাকে পিটিয়ে হত্যা করলেন চাচা

সন্দ্বীপ প্রতিনিধি / ৯৫৬
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ

চট্টগ্রামের সন্দ্বীপে চার বছরের ভাতিজাকে পিটিয়ে হত্যা করেছে আপন চাচা । নিহত শিশুর নাম আলী হোসেন।

বুধবার(১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। শিশুটি একই এলাকার আবু তাহেরর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা থেকে ফেরার পথে আলী হোসেনকে তার প্রবাসফেরত চাচা জাহাঙ্গীর আলম মাথায় আঘাত করেন। গুরুতর আহত শিশুটিকে প্রথমে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে জানতে সন্দ্বীপ থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নিই।

এক মুহূর্তে প্রাণ হারানো নিষ্পাপ এই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা গ্রাম।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ