• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

আনোয়ারায় চুরি মামলায় দুইজন গ্রেফতার, স্বর্ণালংকার-নগদ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭৭
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
0221ea24 d70f 47d1 9e48 f9e31460c365

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরি মামলার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দুই সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে বিশেষ অভিযানে তাদের আটক করে আনোয়ারা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—রায়পুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আজিজুর রহমান বাবুল ওরফে বাবু (৪১) এবং একই ইউনিয়নের দুদু মিয়ার ছেলে মো. শওকত হোসেন (৩১)।

পুলিশ জানায়, মামলা নং ০৭(৯)২৫, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডের আলোকে তদন্তকালে সিসি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাদীর সনাক্ত করা ৩.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মালামাল বাদী সনাক্ত করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ